ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুর্যোগের আগাম প্রস্তুতি জোরদারে পটুয়াখালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা, আকস্মিক বন্যা, বজ্রপাত ও খরাসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে পটুয়াখালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ইউরোপীয় সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটেরিয়ান এইড অপারেশনসের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের কারিগরি সহায়তায় এবং নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নির্বাচিত ইউনিয়নগুলোতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সভায় জানানো হয়, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক ও জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এসব দুর্যোগে প্রাণহানি ও আর্থসামাজিক ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি। এ কারণে দুর্যোগ আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রস্তুত করা এবং পূর্বাভাসের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো বিদ্যমান সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা ও অর্থায়ন ব্যবস্থার পাশাপাশি পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও কার্যকর করা। নির্দিষ্ট সংকেত বা ট্রিগারের ভিত্তিতে দ্রুত আগাম পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রাণহানি ও আর্থসামাজিক ক্ষয়ক্ষতি কমানো এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করা হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, কৃষি সম্প্রসারণের উপপরিচালক, সিভিল সার্জন ও পুলিশ সুপারের প্রতিনিধি, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের কর্মসূচি ব্যবস্থাপক হুমায়ূন কবীর সুমন, অ্যাডভোকেসি ব্যবস্থাপক বাবুল শেখ এবং নজরুল স্মৃতি সংসদের প্রকল্প ব্যবস্থাপক কে এম মুজিবুল আলম। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরাও সভায় উপস্থিত ছিলেন।

নজরুল স্মৃতি সংসদের প্রকল্প পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম সভায় প্রকল্পের মূল বিষয় ও কার্যক্রম তুলে ধরেন।

সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সময়মতো পূর্বাভাস পাওয়া এবং সেই পূর্বাভাস অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন তারা।

সভায় দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রস্তুত করা, প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া এবং ক্ষয়ক্ষতির মাত্রা কমানোর বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী ও গণমাধ্যমের সমন্বিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দুর্যোগের আগাম প্রস্তুতি জোরদারে পটুয়াখালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x