ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে ৭ পিস ইয়াবাসহ আটক, যুবকের এক বছরের কারাদণ্ড

পটুয়াখালীর দুমকিতে সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করার পর এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোলাম সরোয়ার হাফেজী মাদ্রাসা সংলগ্ন রাব্বির চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় হাসানকে সাত পিস ইয়াবাসহ স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে টহলরত দুমকি থানার এসআই (নিরস্ত্র) মো. রুবেল আজাদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে হাসানের হেফাজত থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৬ অনুযায়ী অপরাধের অভিযোগে বুধবার সকালে হাসানকে আদালতে সোপর্দ করা হয়। একই সঙ্গে অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়।

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে মামলাটির বিচার সম্পন্ন হয়। শুনানি শেষে আদালত হাসানকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও সাত দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. হাসান শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবীব ঘরামীর ছেলে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে ৭ পিস ইয়াবাসহ আটক, যুবকের এক বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x