ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

লেবাননে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রবাসের মাটিতে দ্বীনি চেতনা ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবানন কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী লেবানন শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইলিয়াস গনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবানন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

​বৈঠকে উভয় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল প্রবাসের প্রতিকূল পরিস্থিতিতেও ইসলামের সুমহান দাওয়াত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসার এবং প্রবাসীদের মাঝে নৈতিকতা ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ। বিশেষ করে, পারস্পরিক দূরত্ব ও মতভেদ ভুলে দ্বীন প্রতিষ্ঠার মহান লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ তাগিদ দেওয়া হয়।

​সৌজন্য সাক্ষাৎ শেষে প্রবাসজীবনে সকল প্রবাসী বাংলাদেশীর মাঝে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দ্বীনের খেদমত অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

লেবাননে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x