ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

রাঙ্গাবালীতে সাবেক শিক্ষকের মৃত্যুতে মিলাদ ও দোয়া, পরিবারকে আর্থিক সহায়তা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী খাসমহল এলাকার মো. ত্বাহা মোল্লা (৩২) নামে এক সাবেক শিক্ষকের মৃত্যুতে মিলাদ, দোয়া ও শোকসভার আয়োজন করেছে মৌডুবী বাগে জান্নাত ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটি। একই সঙ্গে মরহুমের বাবা ও দুই বছর বয়সী ছেলে মো. হুজাইফার হাতে খামে করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এবং উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মৌডুবী বাগে জান্নাত ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নির্বাহী কমিটির সভাপতি হাজী আ: রশিদ হাওলাদার, নির্বাহী কমিটির সদস্যরা, প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম তবারক উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার দেলোয়ার মেম্বার, মরহুম ত্বাহা মোল্লার বাবা-মা, স্ত্রী ও দুই বছরের ছেলে মো. হুজাইফা, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুমের বাবা মো. কবির মোল্লা উপস্থিত সবার কাছে তার ছেলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন এবং তার জন্য দোয়া করার অনুরোধ জানান। একই সঙ্গে ছেলের রুহের মাগফিরাত কামনায় মাদ্রাসায় একটি ফ্যান দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

৫ নম্বর ওয়ার্ডের মেম্বার দেলোয়ার মেম্বার মরহুমের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। অতিরিক্ত গরমের কথা বিবেচনা করে তিনি ওই প্রতিষ্ঠানে পাঁচটি ফ্যান দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

মাদ্রাসার সুপার মো. আবু নোমান রাসেল মরহুমের জন্য দোয়া কামনা করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম তবারক উল্লাহ বলেন, ত্বহা মোল্লা ২০১৭ ও ২০১৮ সালে দুই বছর ওই প্রতিষ্ঠানের ইবতেদাই শাখার প্রধানের দায়িত্ব পালন করেন। পরে তিনি পটুয়াখালী সদরে অন্য একটি চাকরিতে যোগ দেন। তবে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা তাকে এখনো ভুলে যাননি।

তিনি আরও বলেন, ত্বহা মোল্লার ছেলে মো. হুজাইফা যদি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তাহলে দাখিল পর্যন্ত তার পড়াশোনার সব খরচ প্রতিষ্ঠান বহন করবে।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়। মোনাজাত ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে সাবেক শিক্ষকের মৃত্যুতে মিলাদ ও দোয়া, পরিবারকে আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x