ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা পরিচালনার দায়িত্ব পেল পবিপ্রবি

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজন ও পরিচালনার দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের (ভিসি) সভায় সর্বসম্মতিক্রমে পবিপ্রবিকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষার তারিখ, সময়সূচি, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় পরবর্তী যৌথ সভায় আলোচনা করে চূড়ান্ত করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জিএসটি গুচ্ছের আওতায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। চলতি শিক্ষাবর্ষে ২১টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। এর সঙ্গে নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২৪টিতে উন্নীত হতে পারে।

সম্ভাব্য ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বৃহৎ পরিসরের এ ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে পবিপ্রবি প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ।

নতুন দায়িত্ব পাওয়ায় পবিপ্রবির প্রশাসনকে কেন্দ্র করে ভর্তি পরীক্ষার সমন্বয়, কেন্দ্র ব্যবস্থাপনা ও পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা পরিচালনার দায়িত্ব পেল পবিপ্রবি

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x