ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে শিক্ষার্থীদের ফল প্রকাশ, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলের সিট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম।

সমাবেশে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল পর্যালোচনার পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শ্রেণিকক্ষে মনোযোগ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর বিষয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষকরা।

প্রধান শিক্ষক আসমা বেগম বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরিতেও শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা, আমন্ত্রিত মা-অভিভাবক এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্য কামনা করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পরামর্শ দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে শিক্ষার্থীদের ফল প্রকাশ, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x