পটুয়ালাখীর মির্জাগঞ্জে নিখোঁজের এক দিন পর মোছা. ইসরাত জাহান ঝুঁকি (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীর মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তাঁর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।নিহত ইসরাত জাহান ঝুঁকি উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। তিনি সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।জানা যায়, নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পোস্টে কিছু ব্যক্তির কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। পরে তাঁর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।তবে মরদেহ উদ্ধারের স্থান, পুলিশের বক্তব্য ও ময়নাতদন্তের তথ্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।