ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

সর্বশেষ সংবাদ


পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার

পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার

 পটুয়াখালী পৌর শহরে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল সিকদার ওরফে ‘সোনা সোহেল’ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বনানী ঈদগাহ মাঠের সামনে এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সোহেল সিকদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।গ্রেপ্তার মো. সোহেল সিকদার ওরফে সোনা সোহেল পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলের পুকুরপাড় (স্টাফ কলোনি) এলাকার মো. আলী আকবর সিকদারের ছেলে। তার মা মৃত রাহিনুর বেগম।পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বনানী ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ সোহেলকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার সোহেল সিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পটুয়াখালী সদর থানায় মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য সংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন রয়েছে।


পটুয়াখালীতে ৭ গ্রাম হেরোইনসহ দুজন গ্রেপ্তার

পটুয়াখালীতে ৭ গ্রাম হেরোইনসহ দুজন গ্রেপ্তার

 পটুয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাকিব খান (২৫) ও পপি বেগম (৩৫)।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) পটুয়াখালী সদর থানার এসআই (নিরস্ত্র) ইব্রাহিম খলিলের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) বায়েজীদ, এএসআই (নিরস্ত্র) সুমন হাওলাদারসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সদর থানার শিমুলবাগ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খানবাড়ি এলাকায় রাকিব খানের বসতঘরের প্রধান দরজার সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে রাকিব খান ও পপি বেগমকে আটক করে। পরে তাদের কাছ থেকে সাদা ও স্বচ্ছ পলিথিনে মোড়ানো ২৩টি পুরিয়া উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা পুরিয়াগুলোতে মোট ৭ গ্রাম কথিত হেরোইন ছিল।গ্রেপ্তার রাকিব খান ওই এলাকার মো. ফরিদ খানের ছেলে এবং পপি বেগমের স্বামী মো. আনিচ গাজী। তাদের উভয়ের বাড়ি পটুয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিমুলবাগ এলাকায়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


প্রেমের ফাঁদ, অর্থ আত্মসাৎ ও জালিয়াতি: ঢাকায় পটুয়াখালীর ‘বহুরূপী’ তাপস গ্রেপ্তার

প্রেমের ফাঁদ, অর্থ আত্মসাৎ ও জালিয়াতি: ঢাকায় পটুয়াখালীর ‘বহুরূপী’ তাপস গ্রেপ্তার

 রাজধানীর উত্তরা এলাকা থেকে নারী কেলেঙ্কারি, প্রেমের অভিনয়, অর্থ আত্মসাৎ ও জালিয়াতি মামলার পলাতক আসামি তাপস চন্দ্র সুরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবি সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার গোরস্থান রোড এলাকার শেখর চন্দ্র সুর ও সুবর্ণা সুর দম্পতির ছেলে তাপস চন্দ্র সুরের বিরুদ্ধে পূর্বে থেকেই নারী ধর্ষণ, দুটি চেক জালিয়াতি এবং চুরির ঘটনাসহ মোট ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।সংঘবদ্ধ চক্র ও সুচতুর প্রতারণা তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাপস মূলত একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতা হিসেবে কাজ করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইলে নারীদের সঙ্গে সম্পর্কের অভিনয় করে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠতা তৈরি করতেন তিনি। পরবর্তীতে কৌশলে তাদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান অলংকার হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের প্রধান কৌশল।ভুক্তভোগীদের চাঞ্চল্যকর তথ্য ঘটনার শিকার এক ভুক্তভোগী নারী জানান, মোবাইল ফোনে সম্পর্কের একপর্যায়ে তাদের মধ্যে ব্যক্তিগত ও স্পর্শকাতর ছবি আদান-প্রদান হয়। পরবর্তীতে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাপস তার কাছে প্রায় ১৪ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে দেড় লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইনও হাতিয়ে নেন।অপর এক ভুক্তভোগী কৌশিক দাস টিটু জানান, প্রতারক তাপস নিজেকে রাজকীয় ভঙ্গিতে এয়ারলাইন্সের ‘পাইলট’ হিসেবে পরিচয় দিতেন। বিদেশি ল্যাপটপ কম দামে এনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৩০ হাজার টাকা অগ্রিম হাতিয়ে নেন। টাকা নেওয়ার পর থেকেই ল্যাপটপ না দিয়ে নানা টালবাহানা ও গড়িমসি শুরু করেন তাপস। আইনি ব্যবস্থা ও তদন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, আসামিকে গ্রেপ্তারের পর তার চক্রের অন্য সহযোগীদের অবস্থান ও পরিচয় শনাক্ত করতে বিশেষ তদন্ত শুরু হয়েছে। প্রতারণার শিকার অন্যান্য ভুক্তভোগীদের তথ্য সংগ্রহসহ পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে চর মোজাম্মেল এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল এ অভিযান পরিচালনা করে।আটক ব্যক্তিরা হলেন চর মোজাম্মেল এলাকার আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি।কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চর মোজাম্মেল এলাকায় একটি ডাকাতদল অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ভোরে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড খালি কার্তুজ, চারটি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।কোস্ট গার্ডের দাবি, আটক তিনজন দীর্ঘদিন ধরে চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


৬০০ টাকা পাওনা নিয়ে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত

৬০০ টাকা পাওনা নিয়ে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত

পটুয়াখালীর বাউফলে জমিতে কাজের মজুরি বাবদ ৬০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন— মো. জহিরুল ইসলাম, মো. খাইরুল ইসলাম, মো. রেজাউল করিম, মনোয়ারা বেগম, হোসনেয়ারা বেগম ও পূর্ণি বেগম।স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে জহিরুল ইসলাম, মনোয়ারা বেগম, খাইরুল ইসলাম ও রেজাউল করিমের শরীরে গুরুতর জখম রয়েছে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুনুর রশিদ বলেন, চারজনের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত জহিরুল ইসলাম বলেন, প্রতিবেশী মো. রাসেলের জমিতে কাজ করার মজুরি বাবদ তাঁর ৬০০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। রোববার (২০ সেপ্টেম্বর) এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সময় রাসেল আহত হন।জহিরুলের ভাষ্য, বিষয়টি মীমাংসার জন্য সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেনের নেতৃত্বে সালিশ বৈঠক বসে। বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি সেখান থেকে বাড়িতে চলে যান। এর কিছুক্ষণ পর রাসেল ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় তাঁকে রক্ষা করতে তাঁর মা, দুই ভাইসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, রোববারের ঘটনা মীমাংসার জন্য সোমবার সকালে সালিশ বৈঠক ডাকা হয়েছিল। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে রাসেল মৃধা ও তাঁর পরিবারের লোকজন জহিরুলের বাড়িতে গিয়ে হামলা চালান।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ঘটনার পর অভিযুক্ত রাসেল ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে চলে যাওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।


জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় ‘মরার ওপর খাঁড়ার ঘা’, পেশা ছাড়ার আশঙ্কা

জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় ‘মরার ওপর খাঁড়ার ঘা’, পেশা ছাড়ার আশঙ্কা

পটুয়াখালীর উপকূলীয় দুই বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে দীর্ঘদিন ধরে ইলিশের তীব্র সংকট চলছে। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা যখন লোকসান সামলাতে হিমশিম খাচ্ছেন, ঠিক তখনই জ্বালানি তেলের দাম বাড়ায় নতুন করে বিপাকে পড়েছেন তাঁরা। জেলেদের ভাষায়, এই মূল্যবৃদ্ধি তাঁদের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’।সম্প্রতি লিটারপ্রতি ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম ২০ টাকা করে বাড়ানো হয়েছে। এতে উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাগরে মাছ ধরতে ট্রলারের প্রধান ব্যয়ের একটি অংশ জ্বালানি তেল। তেলের দাম বাড়ায় প্রতিটি ট্রলারের সমুদ্রযাত্রার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। একই সঙ্গে মাছ পরিবহন, বরফ উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যয়ও বাড়বে। দীর্ঘদিন ধরে ইলিশের সংকট ও লোকসানের কারণে ঋণের চাপে থাকা জেলেদের জন্য বাড়তি এই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে বলে তাঁরা আশঙ্কা করছেন।মৎস্য ব্যবসায়ীদের আশঙ্কা, জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়লে এর প্রভাব পুরো মৎস্য সরবরাহব্যবস্থায় পড়বে। এতে মাছের সংগ্রহ ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদের আর্থিক ঝুঁকিও বাড়বে। দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে অনেক জেলে বাধ্য হয়ে পেশা পরিবর্তনের দিকে যেতে পারেন বলেও তাঁরা মনে করছেন।মহিপুর ও আলীপুরের জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বলেন, একদিকে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন ও আহরণ না থাকায় আয় কমেছে, অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মাছ ধরার খরচ বেড়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে টিকে থাকাই তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।তাঁরা উপকূলীয় মৎস্য খাতের সংকট বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে কমানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি জেলে ও মৎস্য ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তাঁরা।


তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বরগুনার তালতলীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতা ও ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন নয়ন বেপারী এবং তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের জয়নাল শিকদারের ছেলে ছাত্রলীগ কর্মী মো. রাজু।পুলিশ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং বিএনপির নেতা-কর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।অন্যদিকে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রলীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, একটি পূর্বের মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্বারোপ

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্বারোপ

বিদ্যুৎ সংকট মোকাবিলা, জ্বালানি আমদানিনির্ভরতা কমানো এবং পরিবেশ সুরক্ষায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা ও সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী, প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে এ সভার আয়োজন করে।সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।সভায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আব্দুর রহমান, কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা আমিনুর রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোছেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উল-আজাদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, স্থপতি ইয়াকুব খান ও গণমাধ্যমকর্মী তানজিল জামান জয় বক্তব্য দেন।এ ছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন। সভা সঞ্চালনা করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর সদস্যসচিব মো. নজরুল ইসলাম।সভায় শুরুতে ‘ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক একটি নীতিপত্র উপস্থাপন করেন প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। এতে সৌরবিদ্যুৎ সম্পর্কে জনগণের জ্ঞান, প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা এবং বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়।সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এখনো আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর ফলে প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা জ্বালানি আমদানিতে ব্যয় হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, ভর্তুকি ও জ্বালানি নিরাপত্তার ওপরও চাপ বাড়ছে।সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত দুই দশকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ক্যাপাসিটি চার্জ বাবদ ১ লাখ ৭৮ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় করেছে। ওই অর্থ দিয়ে প্রায় ৩২ হাজার ৪০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব হতো বলে সভায় জানানো হয়।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জনস্বাস্থ্য সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এটি জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো, বিদ্যুৎ খাতের ব্যয় হ্রাস, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারে।সভায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পথে সাধারণ মানুষের সচেতনতার ঘাটতি, প্রচলিত ভুল ধারণা, প্রাথমিক বিনিয়োগের সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞানের অভাব, গ্রিড সংযোগ, নীতিগত সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।এ সময় সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি ও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।সভায় অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক আলোচনা ও বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। এতে দেশের জ্বালানি রূপান্তর, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের পথ আরও শক্তিশালী হতে পারে।


দুমকিতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

দুমকিতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা যুবদল।রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদ্য ঘোষিত দুমকি উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সাইদুর রহমান খানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। থানা ব্রিজের পূর্ব পাড় এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা ব্রিজের পশ্চিম পাড়ে বাউফল-লেবুখালী সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সাইদুর রহমান খান বলেন, দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে একটি মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, দুমকি উপজেলা যুবদল রাজপথে সতর্ক রয়েছে। সাধারণ মানুষের শান্তি ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।বিক্ষোভ মিছিলে উপজেলা যুবদলের সাবেক সদস্য আবু সায়েম খান, পারভেজ খান, যুবনেতা জিএম ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শুভ, বর্তমান কমিটির সদস্য গোলাম কিবরিয়া, শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার বাবু এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব রনি মৃধাসহ উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


জমি নিয়ে বিরোধে গলাচিপায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

জমি নিয়ে বিরোধে গলাচিপায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

 পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে জমি ও দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে নাজমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় আহত নাজমাকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তিনি ফরিদা গ্রামের সুকুর হাওলাদারের স্ত্রী।রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পানপট্টি ইউনিয়নের মিনিকুয়াকাটা লঞ্চঘাট সংলগ্ন ফরিদা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, সুকুর হাওলাদারের ক্রয়কৃত জমির সামনের ওয়াপদার জায়গায় জোরপূর্বক দোকানঘর নির্মাণের চেষ্টা করেন একই গ্রামের রাহাত প্যাদা, আল আমিন প্যাদা, হাফিজুর প্যাদা ও মিরাজ প্যাদাসহ আরও কয়েকজন। এ সময় নাজমা বেগম এতে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।নাজমার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় নাজমাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।হাসপাতালে চিকিৎসাধীন নাজমা বেগম বলেন, তাদের জায়গার সামনের ওয়াপদার জায়গায় জোর করে দোকান নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। তিনি বাধা দেওয়ায় তাকে মারধর করা হয়েছে।গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নোমান পারভেজ বলেন, নাজমা বেগম হাসপাতালের দ্বিতীয় তলার ২১ নম্বর বেডে চিকিৎসাধীন। তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শরীরের একাধিক স্থানে ফুলাজখম ও কালো দাগ পাওয়া গেছে।স্থানীয় ইউপি সদস্য স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি-জমা ও দোকানঘর নির্মাণকে কেন্দ্র করেই মারধরের ঘটনা ঘটেছে।অভিযোগের বিষয়ে জানতে প্রধান অভিযুক্ত রাহাত প্যাদার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আমখোলার ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মাহবুব আলম সেন্টুকে ঘিরে প্রত্যাশা

আমখোলার ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মাহবুব আলম সেন্টুকে ঘিরে প্রত্যাশা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মাহবুব আলম (সেন্টু)।দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার পাশাপাশি বিএনপির দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন মাহবুব আলম সেন্টু। একই সঙ্গে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানান।স্থানীয়দের মতে, সাধারণ মানুষের পাশে থাকা, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে মাহবুব আলম সেন্টুর প্রতি অনেকের আস্থা তৈরি হয়েছে।তাঁর সমর্থকদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।মাহবুব আলম সেন্টু ২ নম্বর ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।


পটুয়াখালীর বসাকবাজারে মুখোমুখি সং

পটুয়াখালীর বসাকবাজারে মুখোমুখি সং"ঘ"র্ষে অটোসহ খাঁদে বাস, ঘটনাস্থলেই প্রা"ণ যায় ৩ জনের!

পটুয়াখালীতে ঢাকাগামী ইমরান ট্রাভেল নামের একটি বাস অটোরিক্সার সাথে সং"ঘ"র্ষে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই তিন জনের নি"র্ম"ম মৃ"ত্যু হয়েছে।এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।শনিবার (১৯ সেপ্টেম্বর)  রাত ১১ টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার এলাকা সংলগ্ন ধলি গাজীর মোড় নামক এলাকায় ঢাকা-কুয়াকাটা  মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত তি"নজ"নের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়,  পার্শ্ববর্তী বরগুনা জেলার তালতলী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইমরান ট্রাভেলস  এর একটি বাস। বাসটি ধলু গাজীর মোড় এলাকায় এসে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে সং"ঘ"র্ষ হয়। এতে অটোটিসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। গাড়িটি পানিতে পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ফায়ার সার্ভিস।  এসময় ঘটনাস্থল থেকে তিনজনের ম"র"দে"হ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশও ফায়ার সার্ভিস। স্থানীয়দের ভাষ্য, নিহত তিনজন অটো রিক্সার যাত্রী ছিলেন। জানা গেছে, বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।  তবে তাদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে এখনও পুলিশের র‍্যাকারের সহায়তায়  উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বাসের ড্রাইভার  ও সুপারভাইজার।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী  আসমা বেগম বলেন, 'একটা লা"শের চুল পানিতে ভাসে,উঠাইতে যাইয়া দ্যাহি আরেকটা লা"শে"র পা আ"লাদা হইয়া রইছে!


পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি ১০৩০ রোগী, চাপে চিকিৎসক-নার্স

পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি ১০৩০ রোগী, চাপে চিকিৎসক-নার্স

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অনুমোদিত শয্যা সংখ্যা ২৫০টি হলেও বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে। অর্থাৎ নির্ধারিত শয্যার তুলনায় চার গুণেরও বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন। এতে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের ওপর বাড়ছে অতিরিক্ত চাপ।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হাসপাতালের দৈনিক রোগীর হিসাবসংবলিত একটি প্রতিবেদনে ১ হাজার ৩০ জন রোগী থাকার তথ্য দেখা গেছে। একই সময়ে হাসপাতালের একজন চিকিৎসক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লেখায় হাসপাতালের বর্তমান পরিস্থিতি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন।ওই চিকিৎসক লেখেন, ২৫০ শয্যার হাসপাতালটিতে একসঙ্গে ১ হাজার ৩০ জন রোগী ভর্তি থাকা অত্যন্ত চাপের পরিস্থিতি। সীমিত শয্যা ও জনবল দিয়ে এত বিপুলসংখ্যক রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবলের সংকট রয়েছে। এর মধ্যেই রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত সবাইকে অতিরিক্ত চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।তিনি লেখেন, ‘‘সীমিত সামর্থ্য নিয়ে আমাদের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত অতিরিক্ত চাপের মধ্যে কাজ করে যাচ্ছেন। আমরা সকলে একটা কঠিন পরিস্থিতি মোকাবিলা করতেছি। আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।’’এদিকে অতিরিক্ত রোগীর চাপের মধ্যে বৃহস্পতিবার হাসপাতালের রাউন্ড দেওয়ার সময় একজন চিকিৎসক অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান বলেও ওই চিকিৎসক তার লেখায় উল্লেখ করেছেন। ঘটনাটিকে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর তৈরি হওয়া অতিরিক্ত কর্মচাপের একটি উদ্বেগজনক দিক হিসেবে তুলে ধরা হয়েছে।ওই চিকিৎসক আরও বলেন, হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে বর্তমান পরিস্থিতি শুধু হাসপাতালের সক্ষমতার বিষয় নয়; এটি রোগী, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।হাসপাতালের দৈনিক প্রতিবেদনে দেখা যায়, নির্ধারিত ২৫০ শয্যার বিপরীতে রোগীর সংখ্যা ১ হাজার ৩০ জন। হিসাবে প্রতি একটি অনুমোদিত শয্যার বিপরীতে গড়ে চারজনেরও বেশি রোগী রয়েছে। ফলে অতিরিক্ত রোগীদের জন্য মেঝে, করিডোর কিংবা অন্যান্য স্থানে চিকিৎসা দেওয়ার প্রয়োজন তৈরি হতে পারে—যা হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি করে।চিকিৎসকের ওই লেখায় রোগীদের স্বজন ও সাধারণ মানুষের প্রতি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স ও সব স্বাস্থ্যকর্মীর জন্য দোয়া কামনা করা হয়েছে।বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্টরা মনে করছেন, অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের শয্যা ও জনবল সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দীর্ঘদিনের জনবল সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।তবে রোগীর সংখ্যা ১ হাজার ৩০ জনে পৌঁছানোর প্রেক্ষাপটে হাসপাতালের বর্তমান জনবল, শয্যা ব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবার ওপর এর সুনির্দিষ্ট প্রভাব সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পূর্ণাঙ্গভাবে উঠে আসবে।


ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে জেলা বিএনপির নেতারা

ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে জেলা বিএনপির নেতারা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পটুয়াখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী জসিম। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়ে তাকে দেখতে গেছেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন ও পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন।শনিবার (১৯ সেপ্টেম্বর) তারা পটুয়াখালী সদর হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন কাজী জসিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।হাসপাতালে অবস্থানকালে নেতারা কাজী জসিমের পাশে কিছু সময় কাটান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।দলীয় সূত্রে জানা গেছে, কাজী জসিম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার খোঁজখবর নিচ্ছেন। এ সময় অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন ও মশিউর রহমান মিলন কাজী জসিমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।


গোবিন্দের পাশে এমপি মাসুদ, ‘বাউফলে হিন্দু-মুসলিম এক পরিবার’

গোবিন্দের পাশে এমপি মাসুদ, ‘বাউফলে হিন্দু-মুসলিম এক পরিবার’

হুমকির অভিযোগে ব্যবসায়ীকে আইনি সহায়তা ও নিরাপত্তার আশ্বাস; প্রশাসনের ভূমিকা চান পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্যপটুয়াখালীর বাউফলে হুমকির অভিযোগ ওঠা ব্যবসায়ী ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোবিন্দ চন্দ্র মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ শেষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি তাঁকে আইনি সহযোগিতা ও নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। একই সঙ্গে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গোবিন্দ চন্দ্র মণ্ডলকে হুমকি দেওয়ার অভিযোগসংক্রান্ত অডিও তিনি শুনেছেন। বিষয়টি জানার পর স্থানীয় জামায়াত নেতাদের তাঁর বাড়িতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।তিনি বলেন, “আপনারা এসব নিয়ে দুশ্চিন্তা করবেন না। কেউ যদি ব্যক্তিগত পরিচিতি বা প্রভাব তৈরির উদ্দেশ্যে এমন কর্মকাণ্ড করে থাকে, তাহলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।”‘নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব’ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একজন নাগরিকের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে। গোবিন্দ চন্দ্র মণ্ডল একজন নাগরিক এবং হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি হিসেবে তাঁর নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।তিনি বলেন, “শুধু তিনি নন, বাউফলের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমি আশা করি, প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা পালন করবে।”সংসদ সদস্য জানান, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। নিরাপত্তাজনিত কোনো আশঙ্কা থাকলে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শও দেন তিনি।আইনি সহযোগিতার আশ্বাসগোবিন্দ চন্দ্র মণ্ডলকে উদ্দেশ করে এমপি মাসুদ বলেন, নিরাপত্তার জন্য জিডি করা হলে তার একটি কপি তাঁকে দেওয়ার জন্য। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহযোগিতার বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি।তিনি আরও বলেন, বাউফলের শান্তিপ্রিয় মানুষ গোবিন্দ চন্দ্র মণ্ডলের পাশে থাকবে বলে তিনি আশা করেন। তাঁর ভাষ্য, কোনো নাগরিক যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে বিষয়ে জনপ্রতিনিধি হিসেবে তিনি ভূমিকা রাখবেন।‘বাউফলের হিন্দু-মুসলিম আমরা এক পরিবার’ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফলের হিন্দু-মুসলিম আমরা একটা পরিবার। সবাই যেন নিরাপদে বসবাস করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”তিনি আরও বলেন, কোনো পক্ষের কর্মকাণ্ডের কারণে এলাকায় নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হলে তা প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পাশাপাশি বাউফলের মানুষও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।সাক্ষাতের সময় বাউফল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুস সোবাহান, বাউফল উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার রেদোয়ান উল্লাহসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।যে অভিযোগ ঘিরে আলোচনাএর আগে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে হুমকি দেওয়ার অভিযোগে বাউফল উপজেলা বিএনপির সদস্য ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল।এ ঘটনাকে কেন্দ্র করে একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গোবিন্দ চন্দ্র মণ্ডলের অভিযোগ, ওই কথোপকথনে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা ও সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা হয়নি।ঘটনার পর জেলা বিএনপির পক্ষ থেকে ফরিদ গাজীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে।অভিযোগের বিষয়ে ফরিদ উদ্দিন গাজীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।


আমখোলার ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মাহবুব আলম সেন্টুকে ঘিরে প্রত্যাশা

আমখোলার ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মাহবুব আলম সেন্টুকে ঘিরে প্রত্যাশা

লেবাননে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

লেবাননে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ভোলা-পটুয়াখালী সংযোগ সেতু ও টেকসই বেড়িবাঁধের দাবিতে বাউফলে বৃহৎ মানববন্ধন

ভোলা-পটুয়াখালী সংযোগ সেতু ও টেকসই বেড়িবাঁধের দাবিতে বাউফলে বৃহৎ মানববন্ধন

মিথ্যা মামলা করায় বাদীর ২০ দিনের সশ্রম কারাদণ্ড

মিথ্যা মামলা করায় বাদীর ২০ দিনের সশ্রম কারাদণ্ড

পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ'-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত

পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ'-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত

পবিপ্রবির ১১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

পবিপ্রবির ১১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজে এসএসসিতে ৯৯.২০% পাস

পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজে এসএসসিতে ৯৯.২০% পাস

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

২১.০৯.২০২৬ তারিখে পটুয়াখালী জেলার হামের তথ্য:

২১.০৯.২০২৬ তারিখে পটুয়াখালী জেলার হামের তথ্য:

পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার

পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার

পটুয়াখালীতে ৭ গ্রাম হেরোইনসহ দুজন গ্রেপ্তার

পটুয়াখালীতে ৭ গ্রাম হেরোইনসহ দুজন গ্রেপ্তার

প্রেমের ফাঁদ, অর্থ আত্মসাৎ ও জালিয়াতি: ঢাকায় পটুয়াখালীর ‘বহুরূপী’ তাপস গ্রেপ্তার

প্রেমের ফাঁদ, অর্থ আত্মসাৎ ও জালিয়াতি: ঢাকায় পটুয়াখালীর ‘বহুরূপী’ তাপস গ্রেপ্তার

কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৬০০ টাকা পাওনা নিয়ে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত

৬০০ টাকা পাওনা নিয়ে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত

জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় ‘মরার ওপর খাঁড়ার ঘা’, পেশা ছাড়ার আশঙ্কা

জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় ‘মরার ওপর খাঁড়ার ঘা’, পেশা ছাড়ার আশঙ্কা

তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্বারোপ

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্বারোপ

দুমকিতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

দুমকিতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল