বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ মোল্লা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আলিশার মোড় এলাকায় মিরাজ টেলিকম দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার নাঈম রোমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় মিরাজ মোল্লার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার মিরাজ মোল্লা দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের মো. মালেক মোল্লার ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।