ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

অসহায় পরিবারের পাশে পটুয়াখালী জেলা প্রশাসন, উদ্যোগে ‘প্রাউড অফ পটুয়াখালী

সংগ্রহীত

পটুয়াখালীতে সমাজের অতিদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। সামাজিক সংগঠন ‘প্রাউড অফ পটুয়াখালী’-এর মাধ্যমে চিহ্নিত কয়েকটি অসহায় পরিবারের মাঝে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রাণসামগ্রী বিতরণ করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত গরিব, অসহায় ও অতিদরিদ্র মানুষের দুরবস্থার কথা জানতে পেরে তাদের তালিকা তৈরির উদ্যোগ নেয় ‘প্রাউড অফ পটুয়াখালী’র সদস্যরা। সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় চিহ্নিত অসহায় পরিবারগুলোর তথ্য ও তালিকা পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে তুলে দেওয়া হয়।

পরবর্তীতে সংগঠনটির দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে চিহ্নিত অসহায় পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এতে অসহায় পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসে। জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

‘প্রাউড অফ পটুয়াখালী’র পক্ষ থেকে বলা হয়েছে, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যেতে চায়। অসহায় মানুষের প্রয়োজনের কথা জেলা প্রশাসনের কাছে তুলে ধরে তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে।

সংগঠনটির সদস্যরা বলেন, “সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। জেলা প্রশাসন আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত সাড়া দিয়ে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এজন্য আমরা জেলা প্রশাসনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তারা আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসা প্রয়োজন। ভবিষ্যতেও পটুয়াখালীর মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‘প্রাউড অফ পটুয়াখালী’র এমন উদ্যোগকে স্থানীয় পর্যায়ে সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত মানবিক কর্মকাণ্ডের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

অসহায় পরিবারের পাশে পটুয়াখালী জেলা প্রশাসন, উদ্যোগে ‘প্রাউড অফ পটুয়াখালী

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x