বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার সকালে পটুয়াখালী কোডেক ট্রেনিং সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান ও প্রকল্প পরিচালক ড. মো. মারুফ নেওয়াজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী (যুগ্ম সচিব)।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল কাইয়ূম, জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ।
এ ছাড়া প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মতামত