পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহজালাল ওরফে শাহেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। রাত ১১টা ৫ মিনিটের দিকে বাদুরা বাজারের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় শাহজালাল ওরফে শাহেদের বসতঘরে অভিযান চালানো হয়।
অভিযানকালে তার বসতঘর থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজালাল ওরফে শাহেদ গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত