পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তৈয়ব মুসল্লী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী এলাকায় জাফর গাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৈয়ব মুসল্লী পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পশ্চিম আউলিয়াপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত রুহুল আমিন মুসল্লীর ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তৈয়ব মুসল্লীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মতামত