পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহজালাল ওরফে শাহেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের একপর্যায়ে মো. শাহজালাল ওরফে শাহেদ মোল্লার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাহজালাল ওরফে শাহেদ বাদুরা বাজারের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. দেলোয়ার হোসেন মোল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দের পর গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে গলাচিপাসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
মতামত