ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মো. সুজন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুরিয়ার খেয়াঘাট-অফিস বাজার সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন সুজনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুজন আমতলী উপজেলার ৪ নম্বর হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মো. আলাম হাওলাদারের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মো. সুজন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুরিয়ার খেয়াঘাট-অফিস বাজার সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন সুজনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুজন আমতলী উপজেলার ৪ নম্বর হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মো. আলাম হাওলাদারের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পটুয়াখালী টুডে

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত
আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
0:00 0:00
1.0x