ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়ায় শতাধিক কুকুর-বিড়ালের বিনামূল্যে চিকিৎসা ও খাবার

অসুস্থ ও বেওয়ারিশ প্রাণীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’। সংগঠনটির কলাপাড়া শাখার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শতাধিক কুকুর ও বিড়ালকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও খাবার দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বেওয়ারিশের পাশাপাশি পোষ্য কুকুর-বিড়ালও চিকিৎসাসেবা পায়।

ক্যাম্পে উপস্থিত থেকে অসুস্থ ও বেওয়ারিশ প্রাণীগুলোর চিকিৎসাসেবা দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান। এ সময় সংগঠনের পক্ষ থেকে রোগাক্রান্ত কুকুর ও বিড়ালের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং সুষম খাবার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রাণীদের প্রতি মানুষের সহানুভূতি বাড়ানো এবং অসুস্থ পোষ্য প্রাণীকে অবহেলা না করে প্রয়োজনীয় চিকিৎসা করাতে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রাণীদের কল্যাণে নেওয়া এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর মধ্যেও সন্তোষের সৃষ্টি করেছে।

আয়োজকদের ভাষ্য, মানুষের পাশাপাশি অসহায় প্রাণীদের প্রতিও সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণের প্রয়োজন রয়েছে। সেই সচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’ কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য মাসুদ হাসানসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় শতাধিক কুকুর-বিড়ালের বিনামূল্যে চিকিৎসা ও খাবার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x