ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

অসুস্থ হাসান মামুনের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় মুফতি আবু বক্কর

হাসান মামুন ও আবু বকর সিদ্দিক

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসায় গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা মুফতি আবু বক্কর।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে হাসান মামুনের বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুফতি আবু বক্কর। এ সময় তিনি কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে জানতে চান।

সাক্ষাৎকালে মুফতি আবু বক্কর হাসান মামুনের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। জবাবে হাসান মামুন তাঁর বাসায় আসা এবং শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য মুফতি আবু বক্করের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় দুই নেতার মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় রাজনীতি ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

দুই ভিন্ন রাজনৈতিক দলের নেতার এমন সৌজন্য সাক্ষাৎকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মতপার্থক্যের বাইরে অসুস্থ একজন নেতার পাশে দাঁড়িয়ে তাঁর খোঁজ নেওয়াকে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়দের অনেকে।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে হাসান মামুন ও মুফতি আবু বক্কর পৃথকভাবে প্রার্থী হয়েছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ হাসান মামুনের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় মুফতি আবু বক্কর

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x