ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে এফপিএবির জাতীয় কার্যনির্বাহী কমিটির পরিদর্শন ও মতবিনিময়

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) পটুয়াখালী শাখা পরিদর্শন করেছে সংগঠনটির জাতীয় কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল। এ উপলক্ষে শাখা পরিষদের সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পটুয়াখালী শহরের এফপিএবি শাখার আলমগীর এম এ কবির প্রশিক্ষণ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এফপিএবির কেন্দ্রীয় সভাপতি মো. হারুন-অর-রশিদ বলেন, পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য উন্নয়নে এফপিএবি দীর্ঘদিন ধরে দেশব্যাপী কাজ করে আসছে। তৃণমূল পর্যায়ে মানুষের কাছে মানসম্মত সেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মীদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবার পরিধি বাড়াতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি স্থানীয় শাখাগুলোর পাশে রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফপিএবির কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আইয়ুব খান, আইন উপদেষ্টা অ্যাডভোকেট এ. টি. এম. ফিরোজ আলম আজাদ এবং নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. নূরুল্লাহ আওয়াল।

এ ছাড়া বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও এফপিএবির কার্যনির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ টিপু মিয়া এবং সদস্য আলমগীর হোসেন বাচ্চু।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, পটুয়াখালী শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এ পরিদর্শন ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমিত সম্পদের মধ্যেও সাধারণ মানুষের সেবায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা পটুয়াখালী শাখার সেবার মান বৃদ্ধি, কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক সক্ষমতা আরও জোরদারের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে এফপিএবির মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় এফপিএবি পটুয়াখালী শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শাখা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে এফপিএবির জাতীয় কার্যনির্বাহী কমিটির পরিদর্শন ও মতবিনিময়

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x