ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

২০০ মোটরসাইকেলের বহর নিয়ে জেলা বিএনপির কর্মসূচিতে যোগদান

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাউফল উপজেলা যুবদল ও ছাত্রদলের প্রায় ৫০০ নেতাকর্মী অংশ নিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পটুয়াখালী শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাউফল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেলের বহর নিয়ে যোগ দেন।

দলীয় সূত্রে জানা গেছে, বাউফল উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় ২০০টি মোটরসাইকেলের বহর নিয়ে জেলা শহরের কর্মসূচিতে অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ঝুরন, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ হোসাইন খানের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

দলীয় সূত্রের দাবি, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের নির্দেশনায় বাউফলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদ জানান। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি তুলে ধরেন তাঁরা।

বিক্ষোভ কর্মসূচিতে বাউফল উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীদের জেলা শহরে যোগদানের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনার সৃষ্টি করে।

দলীয় নেতারা জানান, সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে বাউফল উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জেলা বিএনপির কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

২০০ মোটরসাইকেলের বহর নিয়ে জেলা বিএনপির কর্মসূচিতে যোগদান

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x