ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

মাছ শিকার শেষে ফেরার পথে সাগরে ট্রলারডুবি, ১১ জেলে উদ্ধার; নিখোঁজ ২

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীর একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুজন।

নিখোঁজ দুই জেলে হলেন—তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামের মনির হোসেনের ছেলে মো. রাকিব (১৯) এবং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া গ্রামের হরমুজ আলী হাওলাদারের ছেলে নবী হোসেন (৪৫)।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার আল-আমিন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের মাছ ধরার ট্রলারটি গত শনিবার রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১৩ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

মাছ শিকার শেষে সোমবার আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হয়ে উঠলে ট্রলারটি উপকূলের দিকে ফিরতে শুরু করে। মঙ্গলবার সকাল ৮টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি হঠাৎ উল্টে গিয়ে ডুবে যায়।

ট্রলারডুবির পর জেলেরা সাগরে ভাসতে থাকেন। এ সময় কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার এগিয়ে এসে ১১ জনকে জীবিত উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া জেলেরা ওই ট্রলারেই নিরাপদে উপকূলে ফিরে আসেন। তবে ডুবে যাওয়া ট্রলারের কেবিনে থাকা দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ছয়জন তালতলী উপজেলার, চারজন পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার এবং একজন খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

ট্রলারের মালিক ও উদ্ধার হওয়া জেলে মো. আল-আমিন বলেন, ‘প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি হঠাৎ উল্টে গিয়ে ডুবে যায়। আমরা ১১ জন কোনোভাবে বের হতে পারলেও কেবিনে থাকা দুজন আটকে পড়েন। পরে সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য একটি ট্রলার আমাদের দেখতে পেয়ে উদ্ধার করে।’

তিনি বলেন, সাগর তখন অত্যন্ত উত্তাল থাকায় নিখোঁজ দুই জেলেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জীবিত উদ্ধার হওয়া জেলেদের খোঁজখবর রাখা হচ্ছে।

এদিকে নিখোঁজ দুই জেলেকে দ্রুত উদ্ধারে স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন তাঁদের স্বজনরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মাছ শিকার শেষে ফেরার পথে সাগরে ট্রলারডুবি, ১১ জেলে উদ্ধার; নিখোঁজ ২

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x