ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

জ্বালানির দাম বাড়তেই পটুয়াখালী-ঢাকা বাসে বাড়তি ভাড়া, আন্তঃজেলা রুটে বৈঠকের অপেক্ষা

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার পটুয়াখালীতে গণপরিবহনেও এর প্রভাব পড়তে শুরু করেছে। পটুয়াখালী থেকে ঢাকাগামী বিভিন্ন বাসে যাত্রীপ্রতি ৫০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। কোনো কোনো কাউন্টারে এর চেয়েও বেশি টাকা নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটের বাসগুলোতে এখনো নতুন ভাড়া কার্যকর করা হয়নি। এ বিষয়ে আগামী এক-দুই দিনের মধ্যে বাস মালিক সমিতির বৈঠক হওয়ার কথা রয়েছে।

জেলার বিভিন্ন বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ঢাকা রুটের কয়েকটি বাসে ভাড়া সমন্বয় করা হয়েছে। পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনে আগের ভাড়ার সঙ্গে ৫০ টাকা যোগ করে বর্তমানে যাত্রীপ্রতি ৭৫০ টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষ।

সাকুরা পরিবহনের পটুয়াখালী কাউন্টার ম্যানেজার রাতুল বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকা রুটের ভাড়া সমন্বয়ের জন্য তাঁদের কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আগের ভাড়ার সঙ্গে ৫০ টাকা যোগ করে বর্তমানে ৭৫০ টাকা নেওয়া হচ্ছে।

তবে যাত্রীদের অভিযোগ, সব কাউন্টারে একই হারে ভাড়া নেওয়া হচ্ছে না। কোথাও ৫০ টাকা বাড়তি নেওয়া হলেও কোনো কোনো কাউন্টারে ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়ার অভিযোগ রয়েছে।

ঢাকাগামী যাত্রী শিহাব উদ্দিন বলেন, তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানো হয়েছে—এটি তাঁরা বুঝতে পারছেন। কিন্তু একই রুটে বিভিন্ন কাউন্টারে ভিন্ন ভিন্ন হারে টাকা নেওয়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কোথাও ৫০ টাকা, আবার কোথাও ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরেক যাত্রী মারুফ বলেন, জ্বালানি তেলের দাম একসঙ্গে ২০ টাকা বাড়ায় নিয়মিত বাসে যাতায়াতকারীদের মাসিক ব্যয় বাড়বে। এর প্রভাব শুধু গণপরিবহনে সীমাবদ্ধ থাকবে না; পণ্য পরিবহনের খরচ বাড়লে কৃষিপণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাঁর।

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ২২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।

এর আগে ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

সরকারি ভাড়া সমন্বয়ের সিদ্ধান্তের পর পরিবহন মালিকদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম বলেছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে রুট পারমিট নিয়েও ব্যবস্থা নেওয়া হতে পারে।

পটুয়াখালীর স্থানীয় বাস মালিক সমিতির সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলার বিভিন্ন আন্তঃজেলা রুটে এখনো নতুন ভাড়া কার্যকর করা হয়নি। জ্বালানি তেলের বাড়তি দাম, সরকারের নির্ধারিত নতুন ভাড়া এবং বাস পরিচালনার সামগ্রিক ব্যয় বিবেচনা করে মালিক সমিতির বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী এক-দুই দিনের মধ্যে বৈঠক করে পটুয়াখালীর অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটের বাসভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে আপাতত এসব রুটে পুরোনো ভাড়াই বহাল থাকছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে পরিবহন ব্যয় বাড়লেও নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার বিষয়টি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন যাত্রীরা। তাঁদের দাবি, নতুন ভাড়া কার্যকর হলে প্রতিটি রুটে নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানির দাম বাড়তেই পটুয়াখালী-ঢাকা বাসে বাড়তি ভাড়া, আন্তঃজেলা রুটে বৈঠকের অপেক্ষা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x