পটুয়াখালীতে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন আবুল হোসেন। তিনি মৃত আছমত আলী খাঁর ছেলে। তার বর্তমান ঠিকানা পটুয়াখালী শহরের গুলবাগ মসজিদের উত্তর পাশে মোয়াজ্জেম শরীফের ভাড়াটিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। তার স্থায়ী ঠিকানা কালিচান্না (সুফিয়ার খাঁর বাড়ি), পটুয়াখালী।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক সংক্রান্ত একটি মামলায় আবুল হোসেনের বিরুদ্ধে আদালত থেকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি ছিল। আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।
পটুয়াখালী সদর থানার এএসআই (নিঃ) মো. সুমন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত আবুল হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আদালতের সাজা পরোয়ানা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত