ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ ৫০ বছরের ব্যক্তি গ্রে/প্তা/র

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মো. শহিদুল হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জনৈক মো. আনোয়ার হোসেনের বসতঘরের পাশে পাকা সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা থানার এসআই (নিঃ) সুমন চন্দ্র মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মো. শহিদুল হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. শহিদুল হাওলাদার গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাগরদী এলাকার বাসিন্দা। তিনি মৃত পঞ্চম আলী হাওলাদারের ছেলে।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২৬ এবং তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ ৫০ বছরের ব্যক্তি গ্রে/প্তা/র

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মো. শহিদুল হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জনৈক মো. আনোয়ার হোসেনের বসতঘরের পাশে পাকা সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা থানার এসআই (নিঃ) সুমন চন্দ্র মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মো. শহিদুল হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. শহিদুল হাওলাদার গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাগরদী এলাকার বাসিন্দা। তিনি মৃত পঞ্চম আলী হাওলাদারের ছেলে।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২৬ এবং তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পটুয়াখালী টুডে

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x