ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়ায় ৩৭২ শিক্ষার্থীর হাতে ফলদ গাছের চারা সবুজ উপকূল গড়ার প্রত্যয়ে বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ

উপকূলের প্রকৃতি রক্ষা ও নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতে পটুয়াখালীর কলাপাড়ায় ৩৭২ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা। ‘বৃক্ষ রোপণ করি, সবুজ দেশ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে গাছের চারা তুলে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

আয়োজকেরা জানান, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আর শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার সঙ্গে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায়, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, ওয়াটার কিপার্স বাংলাদেশের কুয়াকাটা প্রতিনিধি কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সংগঠক নজরুল ইসলামসহ প্লাটেনিয়ার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আম, কাঁঠাল, জাম, আমলকী ও পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হয়। চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের অনেকের মধ্যেই দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। কেউ গাছটি বাড়ির আঙিনায়, কেউ বিদ্যালয়ের আশপাশে আবার কেউ খালি জায়গায় রোপণের আগ্রহ প্রকাশ করে।

আয়োজকদের প্রত্যাশা, আজকের এসব ছোট ছোট চারা একদিন বড় গাছে পরিণত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের হাত ধরে বাড়বে সবুজের পরিধি, কমবে পরিবেশের ওপর চাপ। উপকূলীয় জনপদে তৈরি হবে প্রকৃতির সুরক্ষাকবচ।

আয়োজকেরা বলেন, একটি গাছ শুধু ছায়া কিংবা ফলই দেয় না; এটি মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই শিক্ষার্থীদের হাতে একটি করে ফলদ গাছের চারা তুলে দেওয়া মূলত আগামী দিনের জন্য সবুজ ও নিরাপদ পৃথিবীর স্বপ্ন তুলে দেওয়ারই একটি প্রচেষ্টা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় ৩৭২ শিক্ষার্থীর হাতে ফলদ গাছের চারা সবুজ উপকূল গড়ার প্রত্যয়ে বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x