ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পবিপ্রবিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মোনাজাত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিরাতুন্নবী (সা.)-২০২৬ উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন করা হয়। কৃষি অনুষদের ডিন ও সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এম. জহুরুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার এবং কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, মানব ইতিহাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) একজন অত্যন্ত প্রভাবশালী ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি শুধু ধর্মের প্রচারকই ছিলেন না; আদর্শ সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক ও মানবতার প্রতীক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন্ধকার ও বর্বরতার সময়ে তিনি শান্তি ও আলোর ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন।

তিনি বলেন, মহানবী (সা.)-এর দেখানো আদর্শ ও নৈতিক শিক্ষা ব্যক্তিজীবনে বাস্তবায়ন করা গেলে সাম্য, মানবিকতা ও সুন্দর মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। তাঁর জীবন থেকে ভালোবাসা, ন্যায়বিচার ও নৈতিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনের শিক্ষা পাওয়া যায়।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, মহানবী (সা.)-এর নম্রতা, পরোপকার, সদাচার ও দেশপ্রেমের মতো গুণগুলো বাস্তব জীবনে চর্চা করতে হবে। এসব নৈতিক গুণ অনুসরণ করলেই মানবিক ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়া সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পবিপ্রবিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মোনাজাত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x