ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দশমিনায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

পটুয়াখালী দশমিনায় উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৪তম জন্মতিথি উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশব্যাপী জন্মাষ্টমী উদযাপনের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে দিনটি উপলক্ষে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে নলখোলা সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দশমিনা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে মন্দির আঙিনায় আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার কর্মকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ মজুমদার রতন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন ঐক্যফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট তপন কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক শুভময় রায়, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশার।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল গীতা পাঠ, ভক্তিমূলক গান এবং নৃত্য প্রতিযোগিতা।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দশমিনায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x