পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা খানাবাদ কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাসেদুল ইসলাম।
পরিদর্শনকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কলেজের সার্বিক একাডেমিক কার্যক্রম, অবকাঠামো এবং ক্যাম্পাসের পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং কলেজের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তিনি কলেজে দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় কলেজের সবুজ-শ্যামল পরিবেশ, গাছপালা ও ফুলে-ফলে সুশোভিত ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য তাকে আকৃষ্ট করে।
কলেজের পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, “অত্যন্ত চমৎকার ও মনোরম পরিবেশ। গাছ-গাছালি, ফুলে-ফলে সুশোভিত কলেজটি আমাকে মুগ্ধ করেছে।”
তিনি কুয়াকাটা খানাবাদ কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শিক্ষা বোর্ড চেয়ারম্যানের এ পরিদর্শনকে কলেজ পরিবারের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর মূল্যবান মন্তব্য ও শুভকামনা প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।
কুয়াকাটা খানাবাদ কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আন্তরিক পরিদর্শন প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
মতামত