ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে চালু হচ্ছে ‘ওয়ানস্টপ সার্ভিস’

কৃষকদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে এ সেবা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উদ্যোগের কথা জানান।

ভাইস-চ্যান্সেলর বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যব্যবস্থায় কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা স্বাবলম্বী ও স্বনির্ভর হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতাও বাড়বে। এ অঞ্চলের কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার মাধ্যমে কৃষিবান্ধব ও কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে পবিপ্রবি কার্যকর ভূমিকা রাখতে চায়।

তিনি জানান, কৃষকদের চাষাবাদসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হবে। মাটির গুণাগুণ, উপযুক্ত বীজ নির্বাচন, সার ও কীটনাশকের সঠিক মাত্রা নির্ধারণ, জৈব সারের ব্যবহারসহ কৃষির নানা বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে।

এই সেবার মাধ্যমে স্থানীয় কৃষকরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে তাঁদের কৃষিসংক্রান্ত সমস্যা তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ে কৃষকদের করণীয় সম্পর্কেও পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বনায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান।

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে পবিপ্রবি উদ্ভাবিত বিভিন্ন জাতের গাছের চারা কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। প্রত্যেক কৃষকের হাতে ১০টি করে চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান খামার তত্ত্বাবধায়ক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব মো. আরিফুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে চালু হচ্ছে ‘ওয়ানস্টপ সার্ভিস’

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x