ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার; গ্রেপ্তার ১

পটুয়াখালীর দুমকিতে ১২ বছরের এক কন্যাশিশুকে অপহরণের অভিযোগের প্রায় আট ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে মো. শাহ জামাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা এবং সৌদি আরবপ্রবাসী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন এলাকায় শিশুটিকে অপহরণের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে দুমকি থানা পুলিশ ও পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল অভিযান শুরু করে।

পুলিশ জানায়, শাহ জামাল প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। এর আগে প্রায় চার বছর আগে সৌদি আরবে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে শিশুটির মায়ের সঙ্গে তার পরিচয় হয়। দেশে ফেরার পরও তিনি ওই পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন।

প্রেস রিলিজে আরও বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর শাহ জামাল শিশুটির বাড়িতে বেড়াতে যান। এ সময় শিশুটির বাবা মো. নেছার উদ্দিনকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উপহার দেন। এর মাধ্যমে পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লায় নিজের বাড়ির উদ্দেশে শিশুটির বাড়ি থেকে বের হওয়ার সময় শাহ জামাল পরিবারের অগোচরে তার দেওয়া মোবাইল ফোনটি নিয়ে যান। পরে শিশুটিকে খাবার কিনে দেওয়ার কথা বলে পাশের অটোরিকশা স্ট্যান্ডে নিয়ে যান। সেখানে তাকে সঙ্গে যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হয় বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটিকে দুমকি থানার পাগলা মোড় বাসস্ট্যান্ডে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৫টার দিকে বাসে করে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

এদিকে শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা শাহ জামালের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তিনি ফোনে সাড়া না দেওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির নিখোঁজের বিষয়টি দুমকি থানায় জানানো হয়।

পুলিশ সুপারের নির্দেশে এরপর দুমকি থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল পাগলা মোড়, পায়রা সেতুর টোল প্লাজাসহ বিভিন্ন এলাকার শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত ও অপহরণের প্রাথমিক তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

পরে শিশুটিকে উদ্ধারে দুমকি থানার একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-১০-এর সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই অভিযানে শাহ জামালকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা মো. নেছার উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে দুমকি থানায় মামলা হয়েছে। ৩ অক্টোবর দায়ের করা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধনী-২০২৫) ৭/৩০ ধারায় রুজু করা হয়েছে।

পুলিশের প্রেস রিলিজে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ জামাল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে মামলার তদন্ত এখনো চলমান। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল স্বাক্ষরিত প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

দুমকিতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার; গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x