ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় নবনিয়োগপ্রাপ্ত ৩৩ সহকারী শিক্ষকের ওরিয়েন্টেশন

পাঁচ দিনের প্রশিক্ষণ শেষে ১১ অক্টোবর বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন

প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও উন্নত করা এবং নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা দিতে পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন শুরু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাইমারি রিসোর্স সেন্টারের হলরুমে এ ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত ৩৩ জন সহকারী শিক্ষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম ফজলুল, মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা উদ্দিন এবং খেপুপাড়া শাখার জনতা ব্যাংকের ম্যানেজার মো. শাহরিয়াসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড।’ একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেন না, একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা সবাই মানুষ গড়ার কারিগর। নতুন কর্মজীবনে প্রবেশ করে মেধা, মনন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি তাদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

শাহিদা বেগম আরও বলেন, একটি প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে তার ইতিবাচক প্রভাব পুরো জাতি ও রাষ্ট্রের ওপর পড়ে। তাই শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে নিজেদের কর্ম, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ কর্মক্ষেত্রকে আলোকিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের জন্য আয়োজিত এ ওরিয়েন্টেশন কর্মসূচি পাঁচ দিনব্যাপী চলবে। প্রশিক্ষণ চলাকালে নতুন শিক্ষকদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক, শিক্ষক হিসেবে দায়িত্ব-কর্তব্য এবং শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, পাঁচ দিনের ওরিয়েন্টেশন শেষে আগামী ১১ অক্টোবর থেকে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের কলাপাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন শিক্ষকদের যথাযথ ওরিয়েন্টেশন ও পেশাগত প্রস্তুতির মাধ্যমে বিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি হলে প্রাথমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য দক্ষ, দায়িত্বশীল ও মানবিক শিক্ষক তৈরিতেও এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় নবনিয়োগপ্রাপ্ত ৩৩ সহকারী শিক্ষকের ওরিয়েন্টেশন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x