ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকাসহ ব্যক্তি গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন থানাধীন সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাব আলীর নেতৃত্বে থানার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. মোস্তফা মাঝির নিজ বসতঘর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মোস্তফা মাঝি বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরগাজীপুর এলাকার মৃত নজির আহম্মদ মাঝির ছেলে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত নয়টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুটি জিআর মূলতবি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার মো. মোস্তফা মাঝির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: পুলিশ মিডিয়া সেল, ভোলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকাসহ ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x