ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্বারোপ

বিদ্যুৎ সংকট মোকাবিলা, জ্বালানি আমদানিনির্ভরতা কমানো এবং পরিবেশ সুরক্ষায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা ও সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী, প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

সভায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আব্দুর রহমান, কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা আমিনুর রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোছেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উল-আজাদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, স্থপতি ইয়াকুব খান ও গণমাধ্যমকর্মী তানজিল জামান জয় বক্তব্য দেন।

এ ছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন। সভা সঞ্চালনা করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর সদস্যসচিব মো. নজরুল ইসলাম।

সভায় শুরুতে ‘ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক একটি নীতিপত্র উপস্থাপন করেন প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। এতে সৌরবিদ্যুৎ সম্পর্কে জনগণের জ্ঞান, প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা এবং বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এখনো আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর ফলে প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা জ্বালানি আমদানিতে ব্যয় হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, ভর্তুকি ও জ্বালানি নিরাপত্তার ওপরও চাপ বাড়ছে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত দুই দশকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ক্যাপাসিটি চার্জ বাবদ ১ লাখ ৭৮ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় করেছে। ওই অর্থ দিয়ে প্রায় ৩২ হাজার ৪০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব হতো বলে সভায় জানানো হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জনস্বাস্থ্য সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এটি জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো, বিদ্যুৎ খাতের ব্যয় হ্রাস, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারে।

সভায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পথে সাধারণ মানুষের সচেতনতার ঘাটতি, প্রচলিত ভুল ধারণা, প্রাথমিক বিনিয়োগের সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞানের অভাব, গ্রিড সংযোগ, নীতিগত সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি ও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক আলোচনা ও বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। এতে দেশের জ্বালানি রূপান্তর, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের পথ আরও শক্তিশালী হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x