ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ, আহত দুই শিক্ষার্থী

পটুয়াখালীর দুমকী উপজেলার কদমতলা কলেজে শ্রেণি কার্যক্রম চলাকালে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে কলেজের ছাত্রাবাসের দুই শিক্ষার্থী দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ আহত হয়েছেন। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

আহত শিক্ষার্থী দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদের অভিযোগ, কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। তাদের দাবি, কলেজের শিক্ষার্থী লিয়াম ওমারুফের সঙ্গে বহিরাগত ফোরকান, নাদিম ও তানভীরসহ ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আহত হন।

আহত শিক্ষার্থীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন হামলার ঘটনায় তারা আতঙ্কিত। কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কদমতলা কলেজের অধ্যক্ষ রেহেনা আক্তার জানান, কলেজের নিয়মিত কার্যক্রম চলাকালে ২০ থেকে ২৫ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে দুই শিক্ষার্থী আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নিরাপদ পরিবেশে বহিরাগতদের প্রবেশ ও হামলার অভিযোগে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা জোরদার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ, আহত দুই শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x