ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে বকেয়া বিলের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

পটুয়াখালীর বাউফলে দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের দুই কর্মী। এক গ্রাহক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুই বিদ্যুৎকর্মীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাটসংলগ্ন জেলেপল্লিতে এ ঘটনা ঘটে।

আহত দুই বিদ্যুৎকর্মী হলেন পল্লী বিদ্যুতের লাইনম্যান সৌরভ ভিড়া (২১) ও মেসেঞ্জার ওমর ফারুক (৪২)। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে লাইনম্যান সৌরভের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পল্লী বিদ্যুৎ বাউফল জোনাল অফিস সূত্রে জানা যায়, নিমদী জেলেপল্লির বাসিন্দা আবুল হোসেনের নামে থাকা দুটি বিদ্যুৎ মিটারের বিপরীতে দীর্ঘদিনের বিল বকেয়া ছিল। এর মধ্যে একটি মিটারের আট মাস এবং অপরটির চার মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। নিয়মিত বিল পরিশোধ না করায় বুধবার ওই দুটি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান লাইনম্যান সৌরভ ভিড়া ও মেসেঞ্জার ওমর ফারুক।

অভিযোগ রয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর গ্রাহক আবুল হোসেন ও তাঁর পরিবারের চার-পাঁচজন সদস্য ক্ষুব্ধ হয়ে দুই কর্মীর ওপর হামলা চালান। এ সময় তাঁদের এলোপাতাড়ি মারধর করা হয়। এতে দুজনই আহত হন। একপর্যায়ে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবিও নিয়ে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্ব পালনকালে তাঁদের দুই কর্মী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় পল্লী বিদ্যুতের সহকারী কর্মকর্তা (প্রশাসন) মোহাম্মদ ইয়াকুব আলী বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পালনরত কর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাউফলে বকেয়া বিলের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x