ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পরীক্ষা দিতে গিয়ে আর বাড়ি ফেরেনি যুথি, পানের বরজসংলগ্ন ডোবা থেকে মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি পানের বরজসংলগ্ন শুকনো ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসরাত জাহান যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র. ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বিদ্যালয়ের পথে রওনা হয় যুথি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। বিকেল ৪টার দিকে তার মা বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও সহপাঠীদের কাছে মেয়ের বিষয়ে জানতে চান। তখন তাঁরা জানান, সেদিন যুথি বিদ্যালয়ে যায়নি এবং পরীক্ষাতেও অংশ নেয়নি।

এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়।

নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, যুথি নিখোঁজ হওয়ার পর বাড়ির পাশের এক নারী প্রথমে তার জুতা দেখতে পান। বৃহস্পতিবার সকালে ওই নারীকে সঙ্গে নিয়ে জুতা পাওয়ার স্থানটি শনাক্ত করতে যান তিনি। সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশে একটি শুকনো ডোবায় মেয়ের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হওয়ার পর থেকে মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত কী ঘটেছিল, তা জানতে পুলিশি তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্বজন ও স্থানীয়রা।

সংবাদ বিভাগ: পটুয়াখালী | মির্জাগঞ্জ | অপরাধ ও দুর্ঘটনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x