ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

পবিপ্রবিতে সৈয়দ নিজাম উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

সততা, কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলির জন্য সহকর্মীদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন তিনি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দিনের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রয়াত এই কর্মকর্তার কর্মজীবন, সততা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত হয়ে মরহুমের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

স্মরণসভায় বক্তব্য দেন বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, অধ্যাপক ড. লোকমান আলী, অধ্যাপক ড. আবদুর রাজ্জাক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. জসীমউদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. হাচিব মোহাম্মদ তুষার, উপাচার্য কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, হিসাব শাখার উপপরিচালক মো. ইলিয়াস উদ্দিন এবং সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন মো. মোশাররফ হোসেন ও মো. মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, সৈয়দ নিজাম উদ্দিন ছিলেন অত্যন্ত সৎ, কর্তব্যপরায়ণ ও একনিষ্ঠ একজন কর্মকর্তা। প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর সততা, দক্ষতা ও নিষ্ঠা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মক্ষেত্রের বাইরেও তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, সজ্জন ও প্রাণবন্ত একজন মানুষ। সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখা এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের বিরল গুণ তাঁর মধ্যে ছিল।

উপাচার্য আরও বলেন, সৈয়দ নিজাম উদ্দিনের অকাল প্রয়াণ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মজীবনের সততা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি থেকে শিক্ষা নিয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুস। এ সময় উপস্থিত সবাই মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সৈয়দ নিজাম উদ্দিন (৪৮)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সততা, কর্মনিষ্ঠা ও আন্তরিক ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের কাছে তিনি যে সম্মান ও ভালোবাসা অর্জন করেছিলেন, তাঁর স্মরণসভায় সেই শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন ঘটেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

পবিপ্রবিতে সৈয়দ নিজাম উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x