ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

দশমিনায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী দুই শিক্ষার্থীকে সম্মাননা

নৃত্যে বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থানসহ কৃতিত্বপূর্ণ অর্জন, ইউএনওর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

পটুয়াখালীর দশমিনায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ পথচলায় আরও সাফল্য কামনা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা।

সম্মাননাপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন ডা. ডলি আকবর মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মজুমদার দেবযানী এবং উপজেলার আরজবেগী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. তায়েব হোসেন।

প্রতিযোগিতায় মজুমদার দেবযানী নৃত্য বিভাগে পটুয়াখালী জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পাশাপাশি বরিশাল বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে। অন্যদিকে, ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখে মো. তায়েব হোসেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা শিক্ষার্থীদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব রয়েছে। এ ধরনের অর্জন অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে। তিনি বিজয়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, ডা. ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন, কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. সায়েম আহমেদ, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আল-আমিন এবং বিজয়ী শিক্ষার্থী মজুমদার দেবযানীর বাবা দেবাশীষ মজুমদার রতনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও কৃতিত্বপূর্ণ সাফল্য স্থানীয় শিক্ষাঙ্গনে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দশমিনায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী দুই শিক্ষার্থীকে সম্মাননা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x