ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে বাড়ি নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবির অভিযোগ, হামলায় নারীসহ আহত ৪

বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার-নগদ টাকা লুটের অভিযোগ; থানায় অভিযোগের প্রস্তুতি

পটুয়াখালী পৌর শহরের টাউন জৈনকাঠী এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শহরের টাউন জৈনকাঠী এলাকার ২ নম্বর বাঁধঘাট পানির ট্যাংকসংলগ্ন একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নাজমা বেগম, তাঁর দুই ছেলে জিহাদ ও মাহমুদ এবং তাঁর ভাই আনোয়ার হোসেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় মো. মালেক মৃধা, মো. জলিল মৃধা, মো. কামাল মৃধা, মো. সিদ্দিক মৃধা, মো. ইকবাল মৃধা, মো. জামাল ও মো. সোহেল মৃধাসহ অজ্ঞাতনামা আরও ১১ থেকে ১২ জন জড়িত।

নাজমা বেগমের দাবি, তাঁরা টাউন জৈনকাঠী এলাকায় জমি কিনে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বর্তমানে সেখানে নতুন করে ভবন নির্মাণের কাজ চলছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা নির্মাণকাজে বাধা দিয়ে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এর আগেও নির্মাণকাজ বন্ধের হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে অভিযুক্ত ব্যক্তিরা দা, রামদা ও লাঠিসোঁটাসহ ওই বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়ে পুনরায় টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা এর প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালানো হয়।

নাজমা বেগমের অভিযোগ, হামলার সময় তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অন্যদিকে, হামলাকারীর দায়ের কোপ থেকে রক্ষা পেতে হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে তাঁর এক ছেলের ডান হাত জখম হয়। এ ছাড়া পরিবারের অপর এক সদস্যের মাথায় লাঠির আঘাতে গুরুতর জখম হয়।

ভুক্তভোগী পরিবারের আরও দাবি, হামলার একপর্যায়ে নাজমা বেগমের গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য এক লাখ ১৫ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়। তাঁর ছেলে জিহাদের পকেট থেকে নয় হাজার টাকা এবং ঘরের আলমারি ভেঙে এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ছাড়া বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে দাবি করেন নাজমা বেগম। একই সময় তাঁর সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

পরিবারের সদস্যদের চিৎকার শুনে নাজমা বেগমের ভাই আনোয়ার হোসেন ও স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযোজন করা হবে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এমন বিরোধ ও হামলার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং আইনগত প্রতিকার প্রত্যাশা করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে বাড়ি নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবির অভিযোগ, হামলায় নারীসহ আহত ৪

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x