ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

পটুয়ালাখীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুমকি গ্রামের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ইসলাম ইমরান সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি। তিনি দুমকি এলাকার মো. জলিল হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) তালতলী বাজারে গেলে খলিল জোমাদ্দারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ছাত্রদল নেতা ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ ৭ থেকে ৮ জন তাঁকে মারধর করেন এবং তাঁর পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় খলিল জোমাদ্দার বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। মামলায় শফিকুল ইসলাম ইমরানকে ২ নম্বর আসামি করা হয়েছে।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান ও রাকিব পৃথক ফেসবুক লাইভে এসে দাবি করেন, বালুর ড্রেজার ব্যবসা পরিচালনার সময় বিএনপি নেতা খলিল জোমাদ্দার তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দুমকিতে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x