ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

‎স্ত্রী হত্যার অভিযোগ যুবদল নেতা রাসেল মাহমুদকে গ্রেফতারের দাবিতে রাঙ্গাবালী থানা ঘেরাও ‎

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে দ্বিতীয় স্ত্রী ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।

‎‎সোমবার (২ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নিয়ে থানা ঘেরাও করেন তারা। এ সময় হত্যার অভিযোগ এনে মামলা গ্রহণ ও অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা।

‎

‎মারা যাওয়া শীলা উপজেলা বিএনপির প্রায়াত সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম সামিমের মেয়ে।

‎এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার সদরের বাহেরচর বাজার-সংলগ্ন নিজ বাসা থেকে শিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করতে চাওয়া হলেও পুলিশ অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে বলে অভিযোগ স্বজনদের।

‎‎পরিবারের দাবি, শিলার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে বলে সন্দেহ তাদের। এ ঘটনায় হত্যা মামলা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবিতে তারা রাজপথে নেমেছেন।

‎মারা যাওয়া গৃহবধূর ছোটভাই উপজেলা বিএনপির সহ-সভাপতি রাইসুল ইসলাম কমল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার ভগ্নিপতি রাসেল মাহমুদ জমি, নগদ টাকা হাতিয়ে নেয়ার জন্য তার বোন শিলাকে চাপ দেয়ার পাশাপাশি নানাভাবে নির্যাতন করতেন। পরে বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেয়ার পরেও আবার শিলার নামে থাকা জমি লিখে দিতে চাপ দেয়া হয়। এতে তার বোন অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে নির্যাতন শুরু করে। এসব অভিযোগ তাদের জানালে পরিবারের শান্তির কথা বিবেচনা করে তার বোনকে নিরব থাকার পরমর্শ দেয়ার পাশাপাশি তারাও নিরব থাকতে বাধ্য হয়েছেন।

‎

‎তিনি অভিযোগ করেন,পরবর্তীকালে শিলার নামে থাকার জমি লিখে নিতে ব্যর্থ হওয়ার পরিকল্পিতভাবে তার বোনতে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা নাটক করা হয়েছে।

‎‎মারা যাওয়া গৃহবধূর প্রথম ঘরের মেয়ে লাবিবা আক্তার (১১) অভিযোগ করেন, তার বাবা রাসেল মাহমুদ বিভিন্নভাবে তার মাকে নির্যাতন করতেন। নির্যাতনের অংশ হিসেবে গত বছর ধরে তার মায়ের সঙ্গে ওঠবস এবং রাতে একা ঘুমাতে বাধ্য করা হত এবং প্রায় গভীর রাতে তার মাকে ঘর থেকে বের করে দেয়া হত। এসব কারণে তার মায়ের মৃত্যু হয়েছে অথবা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

‎‎রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

‎স্ত্রী হত্যার অভিযোগ যুবদল নেতা রাসেল মাহমুদকে গ্রেফতারের দাবিতে রাঙ্গাবালী থানা ঘেরাও ‎

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x