ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

পটুয়াখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে পটুয়াখালী পৌরসভার ফৌজদারি পুল সংলগ্ন পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর এলাকার বাসিন্দা সত্য রঞ্জন ভদ্র (২৭)। তিনি বর্তমানে পটুয়াখালী পৌরসভার সবুজবাগ এলাকার ৪ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। অপরজন হলেন মো. জুম্মান (২৬), তিনি পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পিটিআই রোড এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পৌরসভার ফৌজদারি পুল সংলগ্ন পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাদের গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, মাদক কারবার ও মাদক বিস্তার প্রতিরোধে নিয়মিত অভিযান, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

তবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x