ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস এমপি শফিকুল ইসলামের

 পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁদের প্রতি সমবেদনা জানান এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন। পরে তিনি কালাইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা এবং তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে কালাইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হাসাইনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে সংকটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ এক বার্তায় বলেন, গাজীর বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি দুঃখিত ও মর্মাহত। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাঁদের পরিবারের জন্য দোয়া করেন এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান।

তিনি বাউফল উপজেলা ও কালাইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এদিকে আকস্মিক অগ্নিকাণ্ডে দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে ব্যবসা পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞপ্তি প্রেরক: মাওলানা এস ডি আবদুল্লাহ শিবলী, প্রেস সচিব, ড. শফিকুল ইসলাম মাসুদের পাবলিক রিলেশন টিম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস এমপি শফিকুল ইসলামের

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x