ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

মহিপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

পটুয়ালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহিপুর ইউনিয়নের কাঠপট্টি ৬ নম্বর ওয়ার্ডের রমজান গাজী (৩০) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি ৯ নম্বর ওয়ার্ডের মো. জাফর হাওলাদার (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে মহিপুর থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আলীপুর ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর সেতুর পূর্ব পাশে আলীপুর-চাপলী সড়কের একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর ওই দুই ব্যক্তি অবস্থান করছিলেন।

পুলিশের দাবি, তারা মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর-১০, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-১২১।

মহিপুর থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিক্রি, সরবরাহ ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার পর গ্রেপ্তার রমজান গাজী ও মো. জাফর হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মহিপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x