পটুয়াখালী পৌরসভার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ মো. রিয়াজ জোমাদ্দার ওরফে রিয়াজ চোরা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পটুয়াখালী থানা পুলিশের মোবাইল পার্টি-০১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সবুজবাগ ৬ নম্বর লেন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন মোবাইল পার্টি-০১ (দিবা)-এর ইনচার্জ এসআই (নিঃ) মো. ইউসুফ আলী। এ সময় পুলিশের সঙ্গে থাকা সদস্যরাও অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানে রিয়াজ জোমাদ্দারকে চোরাই মালামালসহ গ্রেপ্তার করা হয়। তিনি পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজানা এলাকার বাসিন্দা এবং বর্তমানে পটুয়াখালী সরকারি কলেজসংলগ্ন এলাকায় বসবাস করেন।
পুলিশের দাবি, রিয়াজের বিরুদ্ধে চুরির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত