ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বিষপান করা রোগীর

পটুয়াখালীর কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল (২১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই স্বজন ইউসুফ ও রুমা আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালী শহরের পায়রা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল পটুয়াখালী সদর উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার বাসিন্দা আবুল কালাম সরদারের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক অভিমানের জেরে শাকিল বিষপান করেন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটিতে শাকিলের মা, চাচিসহ মোট ছয়জন ছিলেন।

পথে পায়রা পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা শাকিলসহ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকের হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষপান করা শাকিলকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে তার মৃত্যু হয় এবং দুই স্বজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বিষপান করা রোগীর

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x