ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃ'ত্যু

গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃ'ত্যু

পটুয়াখালীর গলাচিপায় বাড়ির পাশে কুয়ায় পড়ে মাসুম বিল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কাজল গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ ওই গ্রামের মো. শাকিল খন্দকার ও রিনা বেগম দম্পতির একমাত্র সন্তান।

নিহতের স্বজনরা জানান, শিশুটির বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। এ কারণে মাসুম দাদা-দাদির সঙ্গে গ্রামের বাড়িতে থাকত। মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর দাদি তাকে ভাত খাওয়ান। পরে খেলতে খেলতে শিশুটি বাড়ির পাশে চলে যায়।

একপর্যায়ে শিশুটি কখন বাড়ির পাশের কুয়ায় পড়ে যায়, তা পরিবারের কেউ বুঝতে পারেননি। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে দাদি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের কুয়ায় সন্দেহ হলে সেখানে নেমে খোঁজ করে শিশুটিকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে স্বজনরা দ্রুত শিশুটিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবর পেয়ে গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. রানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

তিনি বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

মাসুম বিল্লাহর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃ'ত্যু

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত
গলাচিপায় কুয়ায় পড়ে শিশুর মৃ'ত্যু
0:00 0:00
1.0x