ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

বরগুনায় জাতীয় যুবশক্তির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময়

তরুণদের সংগঠিত করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্য নিয়ে বরগুনায় জাতীয় যুবশক্তির নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব শাখা হিসেবে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার (১০ আগস্ট) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নাঈম, সদস্য সচিব মীর নিলয় ও মুখ্য সংগঠক এম. শাহাদাৎ হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বরগুনা প্রেসক্লাবের সাংবাদিক, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরাও অংশ নেন।

সভায় বক্তারা বলেন, দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি ও সংগঠিত করে জনকল্যাণমূলক কাজে যুক্ত করার লক্ষ্যেই জাতীয় যুবশক্তির কার্যক্রম শুরু হয়েছে। বরগুনার প্রতিটি উপজেলা ও পৌরসভায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি নতুন ও গতিশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তাঁরা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়। পর্যায়ক্রমে বরগুনার সব উপজেলা ও পৌরসভায় কমিটি গঠনের কর্মপরিকল্পনাও জানানো হয়।

অনুষ্ঠান শেষে বরগুনায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ১০ আগস্ট ২০২৬

বরগুনায় জাতীয় যুবশক্তির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময়

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x