ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে বিপুল ইয়াবা উদ্ধার, শরীয়তপুরের যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজার কাছের পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকাপ্রসাদ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন দুমকি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাশার ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। রাত পৌনে ১২টার দিকে মোস্তাফিজুর রহমানের চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁকে তল্লাশি করে।

তল্লাশির সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুমকি থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ১০ আগস্ট ২০২৬

দুমকিতে বিপুল ইয়াবা উদ্ধার, শরীয়তপুরের যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x