ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

দশমিনায় গাঁজা গাছসহ গ্রে,প্তা,র ১

দশমিনায় গাঁজা গাছসহ গ্রে,প্তা,র ১
সংগ্রহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মো. বাবুল সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে একটি গাঁজা গাছসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ভোরে উপজেলার দক্ষিণ রণগোপালদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ রণগোপালদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাবুল সরদারের নিজ বসতবাড়ির সামনের এলাকায় অভিযান পরিচালনা করে দশমিনা থানা পুলিশ। এ সময় একটি গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবুল সরদার দক্ষিণ রণগোপালদী ইউনিয়নের বাসিন্দা এবং আফসের সর্দারের ছেলে।

দশমিনা থানার এসআই শাহাবুদ্দিন হাওলাদার ও এসআই নাজমুল হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি গাঁজা চাষের সঙ্গে জড়িত। তার কাছ থেকে উদ্ধার করা গাঁজা গাছটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দশমিনা থানা পুলিশ জানিয়েছে, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, চাষ ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দশমিনায় গাঁজা গাছসহ গ্রে,প্তা,র ১

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত
দশমিনায় গাঁজা গাছসহ গ্রে,প্তা,র ১
0:00 0:00
1.0x