ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

দশমিনায় বাড়ির আঙিনায় গাঁজার গাছ, যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনায় বসতবাড়িতে চাষ করা গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় মো. বাবলু সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) ভোররাত ৪টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের উত্তর রণগোপালদী গ্রামের সরদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাবলু সরদার ওই গ্রামের মৃত মো. আফসের সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবলু সরদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন হাওলাদার ও নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পরে বাবলু সরদারের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির সামনের অংশে চাষ করা অবস্থায় প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার একটি গাঁজার গাছ পাওয়া যায়। পরে গাছটি উদ্ধার করে জব্দ করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবলু সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর চাষ করা গাঁজার গাছটিও উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে সোমবার দুপুর ১২টার দিকে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ১০ আগস্ট ২০২৬

দশমিনায় বাড়ির আঙিনায় গাঁজার গাছ, যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x